
নাজমুল হক মুন্না, উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের উজিরপুরে ব্রাক ম্যানেজার অনিতা রানীর বাসায় অস্ত্রের মুখে জিম্মি করে পরিবারের লোকজনের হাতপাবেধে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। ১৬ এপ্রিল মঙ্গলবার সন্ধায় উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উত্তর পার্শ্বে স্বপন বাড়ৈ এর ভাড়াটিয়া উজিরপুরের ব্রাক ম্যানেজার অনিতার রানী সরকার অফিসে থাকার সুযোগে মুখোশধারী তিনজন চোর তাদের ঘরে ঢুকে ম্যানেজারের মা ও মামা ও শিশু মেয়েকে দেশিও অস্ত্রের মুখে জিম্মি করে ঘরের আসবাবপত্র ভেংগে স্বর্নের চেইন ,কানের দুল,পাশা, একটি আইফোন,একটি বাটন ফোন, ট্যাব মোবাইল, একটি হারমনিয়াম ও নগদ ৮০০ টাকা নিয়ে বীর দর্পে পালিয়ে যায়।
স্থানীয় সুত্রে আরো জানা যায়, ঐ দিল সকাল ৯ টার দিকে তিন যুবক কৌশলে বাসা ভাড়া নেয়ার কথাবলে ঐ বাড়িতে প্রবেশ করে। তখন বাড়ির অন্য ভাড়াটিয়া প্রভাষক রতন চ্যাটার্জী ব্যাচেলরদের বাসা ভাড়া দিবেন না বল্লে ঐ তিন যুবক চলে যায়৷ চোরের হাতে জিম্মি ব্রাক ম্যানেজারের মা জানান, সকালে বাসা ভাড়া নিতে আসা ঐ তিন যুবক ই সন্ধায় তাদের বাসায় চুরি করেছে।
ঘটনা স্থল পরিদর্শন করেন বরিশালের সহাকারী পুলিশ সুপার ( উজিরপুর সার্কেল) মাজহারুল ইসলাম, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহমেদ, এ বিষয়ে ওসি তদন্ত মোঃ তৌহিদুজ্জামান সোহাগ জানান, প্রকৃত ঘটনা উদঘাটন করে, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.