
মোঃ নিজামুল ইসলাম, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের খানসামায় হাতি দিয়ে জোরপূর্বক চাঁদাবাজি করায় দুই মাহুতকে ভ্রাম্যমাণ আদালত কারাদণ্ড দিয়েছে। বেশ কিছু দিন ধরে উপজেলার বিভিন্ন জায়গায় হাতি ব্যবহার করে ভয়ভীতি প্রদর্শন করে চাঁদাবাজির ঘটনায় তাদের আটক করা হয়।
মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা প্রশাসন, খানসামা থানা ও খানসামা ফায়ার সার্ভিস এবং বন বিভাগ। এসময় দুই মাহুতকে গ্রেপ্তার করে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার হুবালা মণ্ডলপাড়া এলাকার সুবহান আলীর ছেলে মো. ইয়াছিন ইসলাম (২০) ও চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কাজলা এলাকার সাগর ইসলামের ছেলে মো. আজিজুল হক (২১)।
খানসামা থানার ওসি মোজাহারুল ইসলাম কালবেলাকে জানান, তাদের বুধবার (১৭ এপ্রিল) দিনাজপুর কারাগারে পাঠানো হবে। বিষয়টি নিশ্চিত করে ইউএনও মো. তাজউদ্দিন কালবেলাকে বলেন, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ এর আওতায় আসামি দুজনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.