
আরফান আলী, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদীতে মোটরসাইকেলের ধাক্কায় সুরুজ আলী (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে।
১৭ এপ্রিল (বুধবার) রাত ১১ টার দিকে উপজেলার কুরুয়া ভাটিপাড়া এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ স্থানীয় মৃত ছবর উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুরুজ আলী বাড়ির পাশে দোকান থেকে ফেরার পথে রাস্তা পারাপারের সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে পাকা সড়কে পড়ে তার মাথায় ও বুকে প্রচণ্ড আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। তবে ঘাতক মোটরসাইকেলের চালককে আটক করতে পারেনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কইয়ুম খান সিদ্দিকী। তিনি বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.