
অরবিন্দ পোদ্দার,নলছিটি প্রতিনিধি;
ঝালকাঠির নলছিটি সুবিদপুর গ্রামে লামিয়া খাতুন(২২) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। ২৩ এপ্রিল মঙ্গলবার সকালে উপজেলার সুবিদপুর ইউনিয়নের সুবিদপুর গ্রামের শ্বশুর বাড়ি থেকে পুলিশ তার লাশ উদ্ধার করেছে।
জানা গেছে, উপজেলার সুবিদপুর গ্রামের হৃদয় হাওলাদারের স্ত্রী লামিয়া খাতুন ২২ এপ্রিল সোমবার দিবাগত রাত ২টার দিকে অসু্স্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। স্থানীয়রা ৯৯৯ এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে লামিয়া খাতুনের লাশ উদ্ধার করে।
নিহতের বাবা অলি হাওলাদার জানান, সোমবার বিকেলে আমার মেয়ে তার চিকিৎসার জন্য ফোনে আমাদের কাছে টাকা চেয়েছিল। পরে রাতে আমার জামাই ফোন দিয়ে জানায় মেয়ে খুব অসুস্থ হয়ে পড়েছে।
এসে দেখি মেয়ে আর বেঁচে নেই। তিনি আরও বলেন,আমাদের কোন সন্দেহ বা অভিযোগ নেই ডাক্তারি রিপোর্টে যা আসবে সেই অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানান।
নলছিটি থানার অফিসার ইনচার্জ মো. মুরাদ আলী জানান, নিহত লামিয়া খাতুনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে প্রেরন করা হয়েছে। প্রাথমিক সূরতহালে নিহতের শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি।
ময়নাতদন্ত রিপোর্ট আসলে বলা যাবে। নিহতের স্বামী হৃদয় হাওলাদারকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। মৃত লামিয়া ওই ইউনিয়নের অলি হাওলাদারের মেয়ে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.