ওমর ফারুক

শাহ আলম, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

মাধবপুর থানার কৃষ্ণপুর গ্রামে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে পাঁচজনকে আহত করা হয়; এরই মধ্যে একজন গর্ভবতী মহিলা গুরুতর আহত হয।

এই সূত্রে জানা গেছে মাধবপুর থানার বহড়া ইউনিয়ন মোঃ ফিরোজ মেম্বার ছেলে মজিবুর রহমান প্রদীপের সাথে রাস্তা নিয়ে চলাফেরা রাস্তা নিয়ে একই এলাকার মোঃ বাচ্চু মিয়া সাথে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। গত ২৪ এপ্রিল ঘটনা ঘটে।

এ সময় অভিযুক্ত মজিবুর রহমান প্রদীপ ও তার সঙ্গীরা পরিকল্পনাভাবে লাঠি, লোহা নিয়ে চলাচলের রাস্তার উপর বাধা সৃষ্টি করে। মোহাম্মদ বাচ্চু মিয়া নামাজ পড়ে দুপুর দুইটার সময় আসার পথে তাকে বাধা দেয় একপর্যায়ে থাকে দৌড়ানি দিয়ে নিয়ে তার বাড়ির উঠানে আক্রমণ করে ছেলে এবং মেয়ে এবং তার ছোট ভাইয়ের স্ত্রীরা সোজা প্রতিবাদ করলে মুজিবুর রহমান প্রদীপ ও তার সঙ্গীরা তাদের উপর গুরুতর মারপিট আহত করে।

পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে কর্তব্য অবস্থায় চিকিৎসা আহাতের মধ্যে তাহমিনা আক্তার ও কাওসার মিয়াকে উন্নত চিকিৎসার জন্য বাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে রেফার করেন।এ ঘটনায় মোঃ বাচ্চু মিয়া বাদী হয়ে থানায় একটি মামলা দায়াল করেন।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল)বিকেলে মাধবপুর থানা এস আই হুমায়ুন তদন্ত করেন।