
নিউজ ডেস্ক:
নতুন করে সারাদেশে আরও ৭২ ঘন্টার হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। রোববার ২৮ এপ্রিল সকালে আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান স্বাক্ষরিত এক সতর্কবার্তায় প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর।
সতর্কতা বার্তায় বলা হয়েছে, দেশের উপর দিয়ে চলমান তাপ প্রবাহ আজ থেকে পরবর্তী ৭২ ঘণ্টা অর্থাৎ ১ মে সকাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এই সময়ে জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বৃদ্ধি পেতে পারে বলে জানায় আবহাওয়া অফিস।
এর আগে গত ১৯ এপ্রিল শুক্রবার থেকে তিন দফা ৭২ ঘণ্টা করে তাপ প্রবাহের সতর্কতা জারি করে আবহাওয়া অফিস।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.