
নিজস্ব প্রতিবেদক:
বৈশ্বিক জলবায়ুর পরিবর্তনে আবহাওয়ার ও পরিবর্তন হয়েছে তীব্রভাবে। আবহাওয়ার এই পরিবর্তনে তাপদাহের তীব্রতায় নাকাল দেশবাসী। গত দুই সপ্তাহ ধরে চলমান তাপদাহে জনসাধারণ বিশেষ করে প্রান্তিক পর্যায়ের মানুষগুলো বেশি নাজুক।
২৮ এপ্রিল '২৪, রবিবার দুপুর ১২ টা থেকে প্রচণ্ড রোদে মাধবদী পৌরসভার বিভিন্ন এলাকায় শরবত বিতরণ কর্মসূচি পালন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী থানা শাখার নেতা কর্মীরা।
এসময় দেখা যায় তারা একযোগে মাধবদী গরুর হাট মোড়, ডাকঘর সংলগ্ন মোড় এবং বাসস্ট্যান্ড এলাকায় সাধারণ পথিক, পরিবহণ শ্রমিক ও সাধারণ মানুষের মাঝে ঠান্ডা শরবত বিতরণ করেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী থানা শাখার উদ্যোগে আয়োজিত শরবত বিতরণ কর্মসূচি পালন করতে পেরে নেতা কর্মীরা আল্লাহর প্রতি শুকরিয়া জানিয়েছে। তারা বলেছে সৃষ্টির সেবার মাধ্যমে স্রষ্টার সন্তুষ্টি লাভের জন্যই তাদের এই প্রচেষ্টা।
প্রচন্ড তাপদাহে এক গ্লাস ঠান্ডা শরবত পান করে সাধারণ মানুষ ও শ্রমজীবীরা অনেক সন্তুষ্টি প্রকাশ করেছে। তারা ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী থানা শাখাকে ধন্যবাদ জানিয়েছে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.