
নিজস্ব প্রতিবেদক:
বৈশ্বিক জলবায়ুর পরিবর্তনে আবহাওয়ার ও পরিবর্তন হয়েছে তীব্রভাবে। আবহাওয়ার এই পরিবর্তনে তাপদাহের তীব্রতায় নাকাল দেশবাসী। গত দুই সপ্তাহ ধরে চলমান তাপদাহে জনসাধারণ বিশেষ করে প্রান্তিক পর্যায়ের মানুষগুলো বেশি নাজুক।
এই পরিস্থিতিতে শনিবার প্রচণ্ড রোদে নরসিংদীর নতুন বাসস্ট্যান্ড এলাকায় শরবত ও খাবার স্যালাইন বিতরণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, নরসিংদী জেলা শাখার নেতা কর্মীরা।
এসময় দেখা যায় তারা নরসিংদী শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় সাধারণ পথিক, পরিবহণ শ্রমিক ও সাধারণ মানুষের মাঝে ঠান্ডা শরবত বিতরণ করেন।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, নরসিংদী জেলা শাখার উদ্যোগে আয়োজিত শরবত ও খাবার স্যালাইন বিতরণ কর্মসূচি পালন করতে পেরে নেতা কর্মীরা আল্লাহর প্রতি শুকরিয়া জানিয়েছে। তারা বলেছে সৃষ্টির সেবার মাধ্যমে স্রষ্টার সন্তুষ্টি লাভের জন্যই তাদের এই প্রচেষ্টা।
প্রচন্ড তাপদাহে ঠান্ডা শরবত পান করে সাধারণ মানুষ ও শ্রমজীবীরা অনেক সন্তুষ্টি প্রকাশ করেছে। তারা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, নরসিংদী জেলা শাখাকে ধন্যবাদ জানিয়েছে।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় ও ঢাকা দক্ষিণ অঞ্চল পরিচালক নুরুল আমীন, নরসিংদী জেলা সেক্রেটারি জামাল উদ্দিন ও জেলা নির্বাহি সদস্য ইউসুফ মিয়াসহ নরসিংদী জেলার অনেক নেতৃবৃন্দ।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.