
আশিকুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের বেলকুচিতে ৮ই মে উপজেলা পরিষদ নির্বাচনে প্রচন্ড তাপদাহ উপেক্ষা করে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীদের সাথে নিয়ে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে সাধারণ জনগণের মাঝে দোয়া চেয়ে পথসভা ও মতবিনিময় করে উড়োজাহাজ প্রতিকে আবারও ভোট চান সাবেক ছাত্রনেতা ও সফল উপজেলা ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী শেখ।
তিনি দলমত নির্বিশেষে সকল জনগনের ধারে ধারে গিয়ে এমনকি হাটবাজার দোকানপাট ও রাস্তাঘাটের ভ্যান শ্রমিকদের সাথে সাক্ষাৎ করে উপজেলার উন্নয়নের সুযোগ চেয়ে দোয়া ও উড়োজাহাজ প্রতিকে ভোট কামনা করেন।
তিনি আরও বলেন আমি আপনাদের মাঝে বিগত পাঁচ বছর ধরে আপনাদের ভোটে নির্বাচিত হয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান ছিলাম, সুখে দুঃখে সবসময় আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি যথাসাধ্য যতটুকু সম্ভব সকলের সেবা দিয়েছি, আমার অফিসে গিয়ে কেউ কখনো খালি মুখে ফেরেনি যথাসাধ্য আপ্যায়নের চেষ্টা করেছি।
বয়স্কদের বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা,ও প্রতিবন্ধীদের মাঝে হুয়েল চেয়ার, টিউবওয়েল, সেলাই মেশিন দিয়ে বিভিন্ন ভাবে অসহায়দের পাশে দাঁড়িয়েছি। আপনারা যখন আমাকে ডেকেছেন তখনই আপনাদের ডাকে সারা দিয়েছি।
তাই আবারও উপজেলার উন্নয়নের সুযোগ চেয়ে আপনাদের মুল্যবান ভোট উড়োজাহাজ প্রতিকে দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করার আহবান জানাচ্ছি।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.