
আরফান আলী, শ্রীবরদী, শেরপুর:
প্রথম ধাপের ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে শেরপুর জেলার শ্রীবরদী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন জাহিদুল ইসলাম জুয়েল, ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন হাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন ফুলমালা বেগম।
৮ মে বুধবার রাতে শ্রীবরদী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রে বেসরকারিভাবে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
চেয়ারম্যান পদে হেলিকপ্টার প্রতীক নিয়ে ২৫ হাজার ১২৩ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন জাহিদুল ইসলাম জুয়েল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ছালাহ উদ্দিন ছালেম পেয়েছেন ১৯ হাজার ১০ ভোট।
এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে তালা প্রতীক নিয়ে হাফিজুর রহমান ১৩ হাজার ৬২৪ ভোট ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে পদ্মফুল প্রতীক নিয়ে ফুলমালা ৩২ হাজার ৯০৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছে।
ফলাফল ঘোষণার সময় শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) মোহাম্মদ রাজীব উল আহসান, উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন, সহকারি রিটার্নিং কর্মকর্তা একেএম মোর্শেদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.