ওমর ফারুক

মোঃ মোবারক হোসেন,স্টাফ রিপোর্টার:

নরসিংদীর মনোহরদীতে বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি) কার্যালয়ের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন ও ১২-১৪ মে তিন দিনব্যাপী বিশেষ সেবা কার্যক্রম পরিচালনা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ মে) দুপুরে উপজেলা হিসাবরক্ষণ অফিস মনোহরদীর আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাছিবা খান।

উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা (অঃদাঃ) মো.আনোয়ারুল ইসলাম এর সভাপতিত্বে মনোহরদী সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো.গোলাম ফারুক,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জিয়া উদ্দিন, মনোহরদী প্রেস ক্লাবের সভাপতি নাজমুল সাখাওয়াত হোসেন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো.গোলাপ মিয়া,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইদুর রহমান,উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা রেহেনা আক্তার,মনোহরদী সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মো.মনির হোসেন ও আমীর হামজাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


সভায় হিসাবরক্ষণ অফিসের সরকারি বিভিন্ন সহায়তার বিষয়ে জনসাধারণকে সচেতন করাসহ সরকারি সুযোগ সুবিধা গ্রহণের জন্য সকলকে আহ্বান জানানো হয়।
এদিকে উপজেলা হিসাবরক্ষণ অফিসে তিন দিনব্যাপী বিশেষ সেবা কার্যক্রম অব্যাহত রয়েছে।