
মোঃ শাহাদাত হোসাইন, শরণখোলা, বাগেরহাট:
বাগেরহাটের শরণখোলায় ওড়না গলায় পেঁচিয়ে মিম আক্তার (২৬) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে।
শনিবার সকালে উপজেলার ধানসাগর ইউনিয়নের রথিয়া রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ওই নারী একই এলাকার মালয়েশিয়া প্রবাসী রানা সাজ্জালের স্ত্রী।স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে নিজ ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় ওই নারী।
বাড়ির লোকজন ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে শরণখোলা থানার ওসি তদন্ত রাধেশ্যামের নেতৃত্বে এস আই ফতেউর পুলিশ সদস্যদের সাথে নিয়ে তাকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে প্রেরণ করেন।
তবে এটি পরিকল্পিত হত্যা দবি করেছেন মৃত মিম আক্তারের ফুফু মনিয়ারা বেগম। এ বিষয়ে জানতে চাইলে শরণখোলা থানার ওসি তদন্ত রাধেশ্যাম সরকার জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে।এটি আত্মহত্যা নাকি হত্যা সে বিষয়ে তদন্ত চলছে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.