ওমর ফারুক

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদী সদর উপজেলা মেহেরপাড়া ইউনিয়নের পাথরপাড়া গ্রামের আছিয়া বেগম(৪৫) এর মেয়ে মোসা. ইলমা আক্তার (২৩) এর উপর পাশবিক নির্যাতনের বিচার চেয়ে মানববন্ধন করেছে ভুক্তভোগী ইলমা আক্তারের পরিবার ও এলাকার সচেতন জনগণ।

মানববন্ধনে বক্তারা বলেন, ইলমা আক্তারের একই এলাকার মো. আক্কাস আলী (৬০) এর ছেলে মো. লিটন মিয়া (৩৫) এর সাথে পারিবারিকভাবে শরীয়া মতে বিয়ে হয়।

বিয়ের পর হতেই স্বামী লিটন মিয়া পণ হিসাবে ২ লক্ষ টাকা দেয়ার পরও আরো যৌতুকের দাবীতে নানা ভাবে নির্যাতন করে আসছিল।

ঘটনার দিন ২৯ এপ্রিল উল্লেখিত ব্যাক্তি আরো ৫ লক্ষ টাকা যৌতুকের দাবীতে মধ্যযুগীয় কায়দায় খাট এর সাথে বেঁধে সারাদিন নির্যাতন করে। তার স্তন ও মাথার চুল কেটে ফলে, স্টিলের বাটি গরম করে ছ্যাকা দেয়, পিপাসা লাগলে তাকে পেশাব পান করতে দেয়।

বিকালের মা খবর পেয়ে মেয়েকে মৃত ভেবে উদ্ধার করতে গেলে এলাকার জনপ্রতিনিধি আ. মজিদ অপারগতা প্রকাশ করলে এলাকার সুশীল সমাজ নিয়ে মৃত প্রায় ইলমা আক্তারকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিলে তাকে ঢামেকে রেফার করা হয়।

বর্তমানে সে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।এলাকাবাসী ও ভুক্তভোগীর পরিবারের দাবী, আসামীরা যেন শাস্তির আওতায় আসে এবং ভুক্তভোগী পরিবার ন্যায় বিচার পায়।