
বিজয় কর রতন, মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের ইটনায় বাড়ীর সীমানা নিয়ে সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় শানু ভূঁইয়া (৬৫) নামের এক ব্যক্তি নিহত ও এই ঘটনায় ২ জন মারাত্মক আহত হয়েছেন। আহতরা হলেন নিহত শানু ভূঁইয়ার ছেলে লিটন মিয়া (৪৫) ও তার ছোট ভাই বাবুল ভূঁইয়া(৫২)।
ইটনা থানার ওসি জাকির রাব্বানী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান উপজেলার বাদলা ইউনিয়নের থানেশ্বর বাড়গড়িয়া গ্রামের পাগারদি ভূঁইয়া ছেলে শানু ভূঁইয়া ও প্রতিবেশী মুক্তু ভূঁইয়ার মধ্য বাড়রি সীমানা ও টিউবওয়েল স্থাপন নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই ঘটনার জেরে শুক্রবার সকাল ৭টার দিকে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
খবর পেয়ে ইটনা থানা ও বাদলা ফাঁড়ির পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত দের উদ্ধার করে চিকিৎসার জন্য কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে পাঠানোর ব্যবস্থা করে। সেখানে শানু ভূঁইয়া নিহত হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে ও মামলার প্রস্ততি চলছে। বর্তমানে ঐ এলাকার আইনশৃঙ্খলা স্বাভাবিক রয়েছে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.