
ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি মোঃ কামরুল ইসলাম খান
আবারও ময়মনসিংহের ধোবাউড়ায় ৮০ বোতল ফেনসিডিল, ১০০ পিস ইয়াবা নিষিদ্ধ আমদানিকৃত ৩৭ ভারতীয় মদসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে, ধোবাউউড়া পুলিশ।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ চান মিয়ার নির্দেশনায় এসআই জাহিদ হাসান এর নেতৃত্বে গোপন সংবাদ এর ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ব্রীজের পূর্ব পাশে পঞ্চনন্দপুর মোড় থেকে ১০০ পিস ইয়াবা ও ৩০ বোতল ভারতীয় মদসহ বগাজোড়া গ্রামের মাদক ব্যবসায়ী আশরাফুলকে আটক করা হয়।
অন্য আরেকটি অভিযানে কলসিন্দুর বাজার থেকে হযরত আলী ও আকাশকে ৮০ বোতল ফেনসিডিল এবং ৭ বোতল মদসহ আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। শুক্রবার সকালে আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে এসআই জাহিদ হাসান বলেন,মাদকের বিরুদ্ধে অভিযান চলছে তা অব্যহত থাকবে। উল্লেখ্য যে,ইতোমধ্যে এসআই জাহিদ হাসান বিপুল পরিমান মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপার কাছ থেকে পুরষ্কার পেয়েছেন।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.