
হারুন শেখ, রামপাল (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের রামপালে "আসুন সবাই পলিথিন বর্জন করি, পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখি" এই শ্লোগানের প্রতিপাদ্যকে সামনে রেখে পরিবেশ সুরক্ষার ক্ষতিকারক পলিথিন বর্জন বিষয়ক এক অবহিতকরনীয় সভা ও র্্যালি অনুষ্ঠিত হয়েছে।
রামপাল উপজেলার হুড়কা ইউনিয়নের গোনাব্রীজ বাজারে এই সভার আয়োজন করেন ,রামপাল ব্রাক এরিয়া অফিস।
আলট্রা-পুওর গ্র্যাজুয়েশন (ইউপিজি) প্রোগ্রাম রামপাল এর উদ্যোগে ও কাঠামারি গ্রাম সামাজিক শক্তি কমিটির সহযোগিতায় এই সভায় উপস্থিত ছিলেন, কাঠামারি গ্রাম সামাজিক শক্তি কমিটির সভাপতি ক্ষিতিশ চন্দ্র মন্ডল, সহ সভাপতি ইলা কবিরাজ,সাধারণ সম্পাদক প্রকাশ চন্দ্র রায়,অর্থ সম্পাদক পলাশ চন্দ্র রায়, স্বাস্থ্য ও সমাজ সেবা সম্পাদক জয়শ্রী মন্ডল, সদস্য হরিপদ কবিরাজ, মোঃ সোলাইমান খান, বিধান মল্লিক, উত্তম ব্যানার্জী, বসুদেব নন্দী,উত্তম মন্ডল, পলাশ বিশ্বাস, জুলেখা আরভীন প্রমূখ।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.