
নুরুল কবির, সাতকানিয়া (চট্রগ্ৰাম) প্রতিনিধি:
আসন্ন ৫ জুন লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচনে বিভিন্ন এলাকায় গনসংযোগ ও প্রচার-প্রচারণার মাধ্যমে ব্যস্ত সময় পার করছেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব সিরাজুল ইসলাম চৌধুরী।
ইতোমধ্যে তিনি লোহাগাড়ার বিভিন্ন এলাকায় গণসংযোগ প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে। এতে তিনি জনগণের শ্রদ্ধা ও ভালবাসায় সিক্ত হচ্ছেন।
তিনি জনগণকে আগামী নির্বাচনে একটি করে ঘোড়া প্রতীকে ভোট চেয়ে বিভিন্ন ধরণের উন্নয়নমুলক কর্মকান্ড বাস্তবায়নের প্রতিশ্রুতিও দিচ্ছেন। তিনি জনগণের ভালবাসা নিয়ে এগিয়ে যেতে চান।
লোহাগাড়া উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব সিরাজুল ইসলাম চৌধুরী তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, মরহুম জিয়াউল হক চৌধুরী বাবুল লোহাগাড়ার অত্যন্ত জনপ্রিয় ব্যক্তি ছিলেন, সফল একজন উপজেলা পরিষদ চেয়ারম্যান ছিলেন,ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আজীবন কাজ করে গেছে।
তিনি জিয়াউল হক চৌধুরী বাবুলের শুন্যতা পূরণে কাজ করতে চান। চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব সিরাজুল ইসলাম চৌধুরী আরও জানান,আমি উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছি।
আমার প্রতীক ঘোড়া। আগামী ৫ তারিখে জনগণের ভোটে আমি নির্বাচিত হলে সরকারি সুযোগ সুবিধাগুলো সাধারণ মানুষের মাঝে স্বচ্ছলতার মাধ্যমে বাস্তবায়ন করা, রাস্তাঘাট পাঁকাকরণসহ মাদক,সন্ত্রাস ও দূর্নীতিমুক্ত একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। এজন্য তিনি এলাকাবাসির কাছে দলমত নির্বিশেষে ভোট প্রার্থনা ও দোয়া কামনা করছেন।
এছাড়াও বাবার পক্ষে ঘোড়া প্রতীকে ভোট চেয়ে প্রতিদিন ভোটারের দ্বারে দ্বারে যাচ্ছেন চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব সিরাজুল ইসলাম চৌধুরীর সুযোগ্য পুত্র রেজাউল বাহার রাজা।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.