
মোঃ আশিকুর রহমান, আজমিরীগঞ্জ প্রতিনিধিঃ
হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জে চোলাই মদ সহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। জানাযায়, আজমিরীগঞ্জ থানায় কর্মরত এসআই(নিঃ) ভুপেন্দ্র চন্দ্র বর্মণ, এ এস আই শামীম নূর ও সঙ্গীয় ফোর্সসহ আজমিরীগঞ্জ থানার বদলপুর ইউনিয়ন এ মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিলের নিমিত্তে বিশেষ অভিযান ডিউটি করা কালে বদলপুর বাজারে অবস্থান কালে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার রাত আনুমানিক ১:১৫ ঘটিকায় আজমিরীগঞ্জ থানাধীন ০২নং বদলপুর ইউনিয়নের
পাহাড়পুর পূর্ব কালনী সংলগ্ন পুরান হাওয়ড়ের বড়কল্লা নামক স্থানে চোলাই মদ বিক্রি করা অবস্থায় পাহাড়পুর পূর্ব কালনীর জয়দেব দাসের ছেলে সুরঞ্জিত দাস (৩৮) কে হাতে নাতে আটক করে। এবং তাকে তল্লাশী করে সাথে থাকা দুই কন্টিনারে ২৪ লিটার উদ্ধার করা হয়।
ও উক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে, আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ, ডালিম আহমেদ বলেন,মাদকের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে,উক্ত মামলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রুজু করা হয়।
পরেশ চন্দ্র দাসের ছেলে বকুল চন্দ্র দাস (৩২) কে হাতে নাতে আটক করে, এবং তাকে তল্লাশী করে সাথে থাকা দুই কন্টিনারে ২২ লিটার উদ্ধার করা হয়। এবং রাম চন্দ্র দাসের ছেলে বুত চন্দ্র দাস (৩৫) হাতে নাতে আটক করে, এবং তাকে তল্লাশী করে সাথে থাকা দুই কন্টিনারে ৩০ লিটার উদ্ধার করা হয়।
উক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে, আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ, ডালিম আহমেদ বলেন,মাদকের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে,উক্ত মামলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬ (১) সারনীর২৪ (খ) /৪১ ধারায় মামলা রুজু করা হয়।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.