সম্পাদক
হারুন শেখ রামপাল (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাট জেলা সহ উপকূলীয় অঞ্চল মোংলা, মোড়লগঞ্জ, শরণখোলা,রামপালে ব্যাপক ও তান্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় রেমাল ।
ঘূর্ণিঝড় রেমাল এর প্রভাবে পানিবন্দি হয়ে পড়েছে লক্ষাদিক পরিবার। বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে বাগেরহাট জেলা সহ আশপাশের এলাকা গুলোতে।
ঘূর্ণিঝড় রেমালের অপ্রভাবে স্বাভাবিক জোয়ারের থেকে ৮থেকে ১০ফুট পানি বৃদ্ধি পাওয়ায় এই অঞ্চলের যারা মৎস্যজীবী মানুষ রয়েছে তাদের ক্ষতির কোন অন্ত নেই।সকল মাছের খামারগুলো কিন্তু জোয়ারের পানিতে একাকার। ধারণা করা হচ্ছে এতে কয়েক কোটি টাকার সম্পদের ক্ষতির সম্মুখীন হয়েছে তারা।

