
সোহাগ মিয়া, নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুবুল হাছানকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (২৮ মে) রাত সাড়ে ১১টার দিকে মেহেরপাড়ার ভগিরথপুর এলাকার শাহী ঈদগাহ সামনে এ ঘটনা ঘটে। জানা যায়, রাত সাড়ে ১১টার দিকে ভগিরথপুর চেয়ারম্যানের ব্যক্তিগত অফিস থেকে বাসায় ফিরছিলেন। ভগিরথপুর শাহী ঈদগা সামনে পৌঁছলে সন্ত্রাসীরা তাকে প্রথমে গুলি করে, পরে কুপিয়ে হত্যা নিশ্চিত করেন। এ সময় নিহতের সহযোগী পাপ্পু গুলিবিদ্ধ হন। আহত মাহাবুবকে সদরে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নরসিংদীর ডিবি পুলিশের ওসি খোকন চন্দ্র সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চেয়ারম্যানকে বাঁচাতে গিয়ে পাপ্পু গুলিবিদ্ধ হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকায় নেওয়া হচ্ছে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.