ওমর ফারুক

হারুন শেখ, রামপাল (বাগেরহাট) সংবাদদাতা:

বাগেরহাটের রামপালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহাফি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বাদ আছর বাঁশতলী ইউনিয়ন ও রামপাল থানা বি এন পির আয়োজনে বাঁশতলী ইউনিয়ন বিএনপির স্থায়ী কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আবদুল্লাহ শেখ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা বিএনপির নেতৃবৃন্দ।

এ সময় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃআবু জাফর ফকির, থানা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ আরিফ, মোঃকামরুল ইসলাম সহ১,২,৩,৫ নং ওয়ার্ড বি এন পির সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ তার পরিবারের সকলের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এবং গনতন্ত্রের মা জননী বেগম খালেদা জিয়ার সারিরিক সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।