ওমর ফারুক

আব্দুল খালেক রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: নদী ভাঙ্গন রোধে রৌমারীসহ তিনটি উপজেলার ৭টি স্পট পরিদর্শন ও উন্নয়ন ও নদীভাঙ্গনরোধ নিয়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব:) জাহিদ ফারুক এমপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত।

এ সভায় সভাপতিত্ব করেন ২৮, কুড়িগ্রাম-৪ আসনের এমপি এ্যাড. বিপ্লব হাসান পলাশ। রবিবার দুপুর ২টার দিকে হেলিকপ্টার যোগে সোনাপুর উচ্চ বিদ্যালয় মাঠে অবতরণ করেন তিনি।

পরে এক মতবিনিময় সভায় প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম-৩ আসনের এমপি সৌমেন্দ প্রসাদ পান্ডে, গাইবান্দা-৫ আসনের এমপি মাহমুদ হাসান রিপন, অতিরিক্ত সচিব পানি সম্পদ মন্ত্রনালয় ড.আ.ল.ম বজলুর রশিদ, রংপুর বিভাগের প্রধান প্রকৌশলী মাহবুবর রহমান, রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম শালু, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল কাদের সরকার, শৌলমারী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, রাজিবপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর ছক্কুসহ অনেকেই।

অনুষ্ঠানটি সঞ্চলনা করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহমুদা আকতার স্মৃতি ও সাবেক ছাত্রলীগের সভাপতি মাইদুল ইসলাম।

প্রতিমন্ত্রী কর্নেল (অব:) জাহিদ ফারুক বলেন, ব্রম্মপুত্র নদের বিভিন্ন এলাকার ভাঙ্গন পরিদর্শণ করি এবং ভাঙ্গনরোধে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হবে। রৌমারী একটি মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ কেন্দ্র। এটা যাতে নদীর ভাঙ্গনে মানচিত্র হারিয়ে না যায় সেই ব্যবস্থা করা হবে।