
আব্দুল খালেক, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারীতে শিক্ষার্থীদের মাঝে বসুন্ধরা শুভসংঘের গাছ বিতরণ।বৃক্ষ দিয়ে সাজাই দেশ সমৃদ্ধ করি বাংলাদেশ’ এই স্লোগানে কুড়িগ্রামের রৌমারীতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবসে শিক্ষার্থীদের মাঝে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার (৫ জুন) বেলা ১১ টার দিকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রৌমারী সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের মাঝে ফল গাছ বিতরণ করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম শালু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান।
কর্মসূচিতে রৌমারী উপজেলা বসুন্ধরা শুভসংঘর সভাপতি মাসুদ পারভেজ রুবেলের সভাপতিত্বে কালের কণ্ঠে রাজিবপুর-রৌমারী প্রতিনিধি সোহেল রানা স্বপ্ন সঞ্চালনায় অতিথি ছিলেন, শুভসংঘের উপদেষ্ঠা বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সামসুল দোহা, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার স্মৃতি, রৌমারী সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গিয়াস উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাজু আহমেদ খোকা, সহ-সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার লেবু, সাংগঠনিক সম্পাদক লিটন সরকার, অন্যান্য সদস্য জহুরুল ইসলাম, দপ্তর সম্পাদক আব্দুল খালেক, আয়নাল হক, আল আমিন, রিদয়, রহিম বাদশাহ, মুকুল আহমেদসহ আরো অনেকে ।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.