
মোঃ মুক্তাদির হোসেন, কালীগঞ্জ প্রতিনিধি:
পবিত্র ঈদুল আযাহা উপলক্ষে দেশবাসীসহ প্রবাসে বসবাসরত এবং বিশ্বের সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আযাহার শুভেচ্ছা জানিয়েছেন কালীগঞ্জ পৌর মেয়র এস এম রবীন হোসেন।
তিনি বলেন আত্মত্যাগ এবং মহান আল্লাহ’র প্রেমে আত্মসমর্পণের বার্তা নিয়ে আসে পবিত্র ঈদুল আজহা। মুসলিম জাহানের জন্য খুশির বার্তা নিয়ে বছর ঘুরে আবারও ফিরে এসেছে ত্যাগের মহিমায় পবিত্র ঈদুল আযাহা।
মহান আল্লাহ যেন আমাদের কুরবানি”কে কবুল করে। পবিত্র ঈদুল আযাহার খুঁশির দিনে দেশ ও মানুষের ভাগ্য উন্নয়নে পক্ষে শপথ নিতে সকলের প্রতি আহবান জানাচ্ছি। আসুন দেশের সুবিধা বঞ্চিত এবং হতদরিদ্রদের প্রতি সহনশীল হয়।
ঈদুল আযাহার পশু কুরবানীর মধ্যমে নিজেদে পশুত্বকে কুরবানি দিয়ে আমাদের অঙ্গীকার হোক সকল হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ন্যায়, সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব, সহানুভূতি, মানবতা ও মহামিলনের এক ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করা হচ্ছে ঈদুল আযাহার প্রকৃত শিক্ষা।
কালীগঞ্জ পৌর মেয়র এস এম রবীন হোসেন বলেন আমার পৌরসভার জনগনকে জানাই অগ্রীম ঈদুল আযাহার অগ্রীম শুভেচ্ছা, আপনারা আপনাদের কোরবানির পশুর কোরবানীর পর রক্ত ও পশুর বর্জ্য নিদিষ্ট স্হানে ফেলুন, আমাদের পৌরসভার কর্মীরা যেন বর্জ্য পরিস্কার করতে সহজ হবে।এবং পরিবেশ ভালো থাকবে।রক্ত মাটি চাপা দিয়ে রাখতে হবে।
ব্লিসিং পাউডার ছিটিয়ে দিতে হবে। আমরা কালীগঞ্জ পৌর বাসীকে পরিবেশ ও স্বাস্হ্য সুরক্ষার জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছি। আপনারা আমাদের এই উন্নয়ন মূলক কাজের সাথে সামিল হন।
পবিত্র ঈদুল আযাহার উপলক্ষে সারাবিশ্বের মুসলিম উম্মাকে
জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। আমি বিশ্ব মুসলিমের অব্যাহত সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করছি।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.