সম্পাদক
নিউজ ডেস্ক:
বুধবার (১৯ জুন) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঈদুল আজহার পর কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের মিয়ানমারের সাম্প্রতিক ঘটনার প্রসঙ্গে বিএনপির বক্তব্যের পরিপ্রেক্ষিতে বলেন, সরকারে থাকা দলকে ‘নতজানু’ বলা বিরোধীদের ভাষা। কোন কারণে মির্জা ফখরুল এটি বলছেন তা স্পষ্ট করুক।
তিনি বলেন, সেন্টমার্টিনে যে গুলির কথা বলা হচ্ছে তা সরকারি বাহিনী নয়, বিদ্রোহী আরকানদের ছোঁড়ার গুলি। ফখরুল সাহেব যদি যুদ্ধে জড়াতে চান তাহলে অনেক কিছু বলতে পারেন। কিন্তু আমরা তার ফাঁদে পা দেবো না।
তিনি বলেন, সরকারে থেকে অনেক কিছু ভাবতে হয়। সার্বভৌমত্ব নিয়ে সরকারের চিন্তা বেশি, কারণ স্বাধীনতার দল আওয়ামী লীগ। তবে যদি সত্যিই আক্রমণ হয় তাহলে তো বসে থাকবেনা, মিয়ানমার আক্রমণ করলে আমারও আঙুল চুষব না। আমরাও পাল্টা জবাব দিব।

