
আহসানুল হক নয়ন, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মোটরসাইকেল খাদে পড়ে ফয়সাল আহমেদ (১৭) নামে এক তরুণ নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় কসবা-আখাউড়া সড়কের গোপীনাথপুর সেকান্দরপাড়া রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফয়সাল আহমেদ জেলার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের চকচন্দ্রপুর গ্রামের বংশি পাড়ার ফরিদ আহমেদের ছেলে। পরিবারের সদস্যরা জানান, কোরবানির গরুর মাংস নিয়ে ফয়সাল মোটরসাইকেল নিয়ে নিজ বাড়ি থেকে আখাউড়ায় তার ফুফুর বাড়ি যান।
সেখান থেকে ফেরার পথে কসবা-আখাউড়া সড়কের গোপীনাথপুর সেকান্দর পাড়া রাস্তার মাথায় একটি সিএনজিচালিত অটোরিকশাকে সাইট দিতে গিয়ে তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।
এতে করে মোটরসাইকেলটি সড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে আঘাত করে ডোবায় পড়ে যায়। এসময় ফয়সাল গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ জানান, মরদেহ কুমিল্লায় হাসপাতালে আছে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.