ওমর ফারুক
আরফান আলী, শেরপুর জেলা প্রতিনিধি:
শেরপুরের ঝিনাইগাতীতে নৌকা ডুবে মেডিকেল শিক্ষার্থীসহ দুই জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ জুন) দুপুরে উপজেলার ধানশাইল ইউনিয়নের দক্ষিণ কান্দুলি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন।
নৌকায় ডুবে নিহতরা হলেন কান্দুলি গ্রামের সোহরাব মিয়ার ছেলে মোশারফ হোসেন মিল্টন (২১) ও একই গ্রামের সাদা মিয়ার ছেলে আমান উল্লাহ (২১)। নিহত মোশারফ রংপুর মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের ছাত্র এবং আমান উল্লাহ শেরপুর তিনআনী কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। তারা একে অপরের বন্ধু।
এ ব্যাপারে ধানশাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম জানান, নৌকা ডুবিতে দুই জন মারা গেছেন। আহত হয়েছেন আরও ৫জন। আহতদের চিকিৎসার জন্য শেরপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

