
নিউজ ডেস্ক:
আজ শনিবার (২২ জুন) ভোর রাত ৩ টার দিকে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে রাজধানীর বসুন্ধরা এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়েছে।
এক বিবৃতিতে, খালেদা জিয়ার রোগমুক্তির জন্য পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
এর আগে, গত ১ মে স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে যান খালেদা জিয়া। সেসময় তার চিকিৎসায় নিয়োজিত বোর্ডের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। একদিন পর ২ মে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে কিছু পরীক্ষা-নিরীক্ষা শেষে হাসপাতাল থেকে নিজ বাসায় ফেরেন তিনি।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.