
নিজস্ব প্রতিবেদক;
২২ জুন ২০২৪ তারিখে মাধবদীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী থানা শাখার সদস্য তারবিয়াত অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন এর সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

প্রধান অতিথি তার আলোচনায় বলেন আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা ইমানদারের জান এবং মালের বিনিময়ে জান্নাত বিক্রি করেছেন। এইজন্য আল্লাহর রাস্থায় সর্বদা সময় এবং অর্থ ব্যয় করতে প্রস্তুত থাকতে হবে।
তিনি আরো বলেন বাংলাদেশকে খোলাফায়ে রাশেদার নমুনায় একটি কল্যাণ রাষ্ট্র বানাতে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করে যাচ্ছে। এজন্য ইসলামী আন্দোলন এর সকল সদস্যকে একনিষ্ঠভাবে কাজ চালিয়ে যেতে হবে।
থানা সেক্রেটারি আরিফুল ইসলামের সঞ্চালনায় সদস্য তারবিয়াতে সভাপতিত্ব করেন মাধবদী থানা ইসলামী আন্দোলন এর সভাপতি আলহাজ্ব ক্বারী আবুল কাশেম।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন নরসিংদী জেলা শাখার সভাপতি আলহাজ্ব আশরাফ হোসেন ভূইয়া, জেলা সেক্রেটারি মাওলানা মুসা বিন কাসিম, জেলা জয়েন্ট সেক্রেটারি রাকিবুল হাসান, জেলা যুব আন্দোলন সভাপতি মুফতী জয়নুল আবেদীন ভূইয়া।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.