
আশিকুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি :
যথাযোগ্য মর্যাদায় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে ২৩শে জুন বেলকুচি উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে উপমহাদেশের প্রাচীনতম রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পতাকা,দলীয় পতাকা উত্তলন ও কেক কর্তন এর মধ্যদিয় এ দিবসটি পালিত হয়।
উক্ত আলোচনা সভায় বেলকুচি উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি গাজী দেলখোশ আলী প্রামানিক এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম, বেলকুচি উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী আকন্দ, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান, বেলকুচি পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাদত হোসেন মুন্না, পৌর কাউন্সিলর জুলফিকার আহমেদ শিপন, বেলকুচি সরকারি কলেজের সাবেক জিএস সেলিম সরকার, বেলকুচি উপজেলা ছাত্রলীগের সভাপতি রবিন হাসান রকি, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, পৌর ছাত্রলীগের সভাপতি আকতার হামিদ, সাধারণ সম্পাদক সৌরব আহমেদ উৎস, সহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.