সম্পাদক

তারেক হোসেন তালাশ,  মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি:

নরসিংদীর মনোহরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তর পত্রিকায় উপজেলা প্রতিনিধি মোঃ হারুন অর রশিদ সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। সোমবার দুপুরে মনোহরদী উপজেলার গাবতলী নামক স্থানে তিনি সড়ক দুর্ঘটনার কবলে পড়েন।

মনোহরদী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোঃ ফারুক আহমেদ বলেন,পেশাগত কাজে উপজেলায় গাবতলী থেকে ফেরার পথে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় তার মোটরসাইকেলটি পড়ে গিয়ে হাতে আঘাত পেয়ে গুরুতর আহত হন তিনি।

পরে তাকে উদ্ধার করে এন,আর,এস (প্রাঃ) হাসপাতালে নেওয়া হয়। আগামীকাল মঙ্গলবার নরসিংদী শহরের একটি বেসরকারি হাসপাতালে ওনার অস্ত্রোপাচার করা হবে। সাংবাদিক মোঃ হারুন অর রশিদের সুস্থতা কামনা করে তার পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চেয়েছেন।