
শাহরিয়ার শাকিল, বড়লেখা প্রতিনিধিঃ
২৪ জুন (বুধবার) বড়লেখা উপজেলাধীন লতিফিয়া গুলবাগে কোরআন মাদরাসায় আল্লামা ফুলতলী (রহ.) শিক্ষা ও সেবা ফাউন্ডেশন, বড়লেখা এর ব্যবস্থাপনায় ব্যক্তি পর্যায়ে গৃহ সংস্কার, মাদরাসার অবকাঠামো উন্নয়ন ও শিক্ষকদের কল্যাণে সহযোগিতা প্রদান সম্পন্ন হয়েছে।
সহযোগিতা প্রদান কার্যক্রমপূর্ব আলোচনায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা হাজী রফিক উদ্দিন।
ফাউন্ডেশনের কার্যক্রম, আজকের সহযোগিতা প্রদান ও আগামীর পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সদস্য সচিব মাষ্টার মুহাম্মদ নাজিম উদ্দিন, সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.বদরুল হোসেন, লতিফিয়া গুলবাগে কোরআন মাদরাসার মুহতামিম হাফিজ গুলজার আহমদ, উত্তর ডিমাই জালালীয়া হিফজুল কোরআন মাদরাসার পরিচালক হাফিজ হাবিবুর রহমান, গাজিটেকা দারুল কিরাত এর প্রধান ক্বারী মো. ফয়জুর রহমান, ফাউন্ডেশনের সদস্য শিক্ষক মিসবাহ উদ্দিন, নুরুল ইসলাম, রায়হান আহমদ, আলী হোসেন প্রমুখ।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হাফিজ মাও. মুসলিম উদ্দিন ও বড়লেখা ফ্রেন্ডস্ ক্লাব, ইউ.কে উক্ত কার্যক্রমে অর্থায়ন করেন।
চলমান বন্যা পরিস্থিতিতে বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে ফাউন্ডেশনের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। শীঘ্রই সহযোগিতা কার্যক্রম শুরু হবে বলে দায়িত্বশীলবৃন্দ সকলকে অবহিত করেন এবং কর্মকৌশল প্রণয়ন করেন।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.