ওমর ফারুক
নিউজ ডেক্স:
নরসিংদী জেলার দুর্গম একটি উপজেলার নাম রায়পুরা। এই উপজেলার একটি পাহাড়ী এলাকার নাম মরজাল। এটি বিনোদন কেন্দ্র হলেও এর অন্তরালে চলে সকল অনৈতিক কর্মকান্ড।
যারফলে বলা যায় অনৈতিক কার্যক্রমের এক আড্ডাখানা মরজালের “ওয়ান্ডার র্পাক”। এই ওয়ান্ডার পার্কটি ঘুরে এসে অনেকেই পার্ক সম্পর্কে নানা মন্তব্য প্রকাশ করেন।তারই প্রেক্ষিতে শনিবার ওয়ান্ডার পার্কটি সরেজমিনে গিয়ে দেখা যায়, দেশের বিভিন্ন অঞ্চল থেকে ঈদের আমেজ কাটানোর জন্য ছুটে আসেন এখানে।
একটু ভেতরে যেতেই চোখে পড়লো কিছু উঠতি বয়সের যুবক-যুবতিরা জুটিবদ্ধ হয়ে ঝোপঝাড়ে বসে অসামাজিক কার্যকলাপে লিপ্ত রয়েছে। আর অন্যদিকে ভদ্র পরিবারের লোকজন হাটাহাটির সময় বিষয়টি নিয়ে নানা মন্তব্য করতে শোনা গেছে।
এছাড়াও নরসিংদী শিবপুর থেকে ঘুরতে যাওয়া ইভা আক্তার ও সিয়াম অনৈতিক অবস্থায় সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়ার পর তাদের বিভিন্ন হুমকি ধামকি দিয়ে এবং সাথে সাথে ভিডিও ডিলিট করে দেয়ার কথা জানায় পরবর্তীতে সাংবাদিকরা ভিডিও ডিলিট না করায় রাতে বিভিন্নভাবে হুমকি দেয়।
জানাজায় ইভা ও সিয়াম দুজনের মধ্যে বিবাহ বহির্ভূত পাঁচ বছরের সম্পর্ক পরিবার মেনে না নেওয়ায় এবং ইভার বিয়ে অন্য জায়গায় ঠিক করার কথা আসায় তারা এখানে অনৈতিক কার্যকলাপ চালাচ্ছিলেন।
এছাড়া সাধারন পরিবারের দু-চার জন অভিযোগ করে বলেন, এই পার্কের প্রবেশ ফি এক বছর যাবৎ ৫০ টাকা ছিল। কারন এই পার্কে মাত্র তিনটি রাইড ছাড়া কিছুই নেই। কিন্তু ঈদ উপলক্ষে তারা একই রাইড থাকায় 200 টাকা প্রবেশ ফি নির্ধারণ করে। যার ফলে সাধারন লোকজন প্রবেশ করতে হিমশিম খাচ্ছে।

