
নাজমুল হক মুন্না ':: বাংলাদেশ যুবমৈত্রী বরিশাল জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
২৯ জুন শনিবার বিকাল ৪ টায় ফকির বাড়ি রোডস্থ জেলা কার্যালয়ে জেলা সভাপতি ফায়জুল হক বালী ফারাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা কমিটির সভাপতি হাসানুর রহমান পান্নু,উজিরপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম,বানারীপাড়া উপজেলা আহবায়ক হাবিবুর রহমান, জেলা যুব মৈত্রী নেতা আলমগীর হোসেন মৃধা, কুমার আকাশ, সোহেল রানা, করিম খান, নজরুল ইসলাম তালুকদার, মহসিন মিয়া প্রমুখ। সভায় ০৭ জুলাই থেকে ২০ জুলাই'র মধ্যে যুব মৈত্রী'র সকল উপজেলা কমিটির সভা করার এবং ২৬ জুলাই ২০২৪ শুক্রবার সকাল ১০ টায় বরিশাল জেলা যুবমৈত্রী'র জেলা পরিষদ সভা করার সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় যুব মৈত্রী সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার উপর গুরুত্ব আরোপ করা হয়।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.