
শাহিনুর আক্তার, বেলাবো প্রতিনিধি:
বেলাব থানার অফিসার ইনচার্জ জনাব মো: আজিজুর রহমান,পিপিএম নরসিংদী জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে স্বীকৃতি পেলেন।
অদ্য শনিবার (২৯জুন, ২০২৪ খ্রিষ্টাব্দ) নরসিংদী পুলিশ লাইনস্ ড্রীল শেডে জেলা পুলিশ, নরসিংদীর মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার, নরসিংদী জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম।
সভায় মে মাসের থানার আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন মানদণ্ড বিবেচনা করে সেরা অফিসার ইনচার্জ নির্বাচন করা হয়। উক্ত ক্যাটাগরিতে মনোনীতদের সম্মাননা স্মারক ও নগদ অর্থ পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার, নরসিংদী ।
উল্লেখ্য, বেলাব থানার অফিসার ইনচার্জ মো: আজিজুর রহমান, পিপিএম এর নেতৃত্বে অত্র থানার একটি বিশেষ টিম অস্ত্র, মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিলের জন্য মাননীয় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ(আইজিপি) এর পক্ষ থেকে পুরস্কার লাভ করেন।
তিনি বেলাব থানায় যোগদানের পর থেকে মাদক নিয়ন্ত্রণ, জুয়া ,চুরি-ডাকাতি নিয়ন্ত্রণ, মামলার রহস্য উদঘাটন ও মামলা নিষ্পত্তি, ওয়ারেন্ট তামিলসহ সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে বেলাব থানার সার্বিক আইন-শৃঙ্খলা অবস্থার উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন।তিনি ইতোপূর্বেও একাধিকবার অত্র জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে স্বীকৃতি পেয়েছিলেন।
সভায় অতিরিক্ত পুলিশ সুপারগণ,সহকারী পুলিশ সুপারগণসহ সকল থানার অফিসার ইনচার্জ/ইন্সপেক্টর (তদন্ত), তদন্ত কেন্দ্র ও ফাঁড়ির ইনচার্জগণ এবং বিভিন্ন পদবীর পুলিশ সদস্যগণ অংশগ্রহণ করেন।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.