
মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
"স্মার্ট বাংলাদেশ গড়তে বাল্যবিবাহকে না, পড়াশুনা চালিয়ে যাওয়া," এই প্রতি পাদ্যকে সামনে রেখে ৩০ জুন বিকেল ৩ ঘটিকায় কুড়িগ্রামের ফুলবাড়ীতে উদয়াঙ্কুর সেবা সংস্থার অফিসে একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায়, গার্লস সাপোর্টার প্রোজেক্ট ফুলবাড়ীর বাস্তবায়নে উপজেলার শিমুলবাড়ী, ফুলবাড়ী, ও বড়ভিটা এই তিনটি ইউনিয়নের বিভিন্ন স্কুল,কলেজ পড়ুয়া হতদরিদ্র ছাত্রীদের ২০ জনকে ২ লক্ষ ও ১০ জনকে ৩ হাজার করে ৩০ হাজার টাকার চেক নারীশিক্ষার অগ্রগতির লক্ষে স্কলারশিপ ও আইজিএ উন্নয়নে চেক বিতরণ করা হয়েছে।
উদয়াঙ্কুর সেবা সংস্থার সমন্বয়কারী রবিউল ইসলামের তত্ত্বাবধানে চেক বিতরণ কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এজাহার আলী। আরো উপস্থিত ছিলেন, স্টপ ভায়োলেন্স এগেইনস্ট ওমেন কমিটির সদস্য আব্দুল আজিজ মজনু।
পড়াশোনা চালিয়ে যাবে,বাল্যবিবাহ থেকে রক্ষা পাবে, নারী শিক্ষা অগ্রসর হবে, টেকসই স্থায়ী জীবন জীবিকার মান বৃদ্ধিতে আয় বৃদ্ধিমূলক কাজ শুরু করবে,শিক্ষা থেকে ঝরে পড়ার হার কমবে, সুরক্ষিত পরিবেশে স্মার্ট নাগরিক হিসেবে গড়ে উঠবে এটাই হচ্ছে এ বিতরণের মূখ্য উদ্দেশ্য।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.