ওমর ফারুক
আব্দুল খালেক রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারী উপজেলার সদর ইউনিয়নের মন্ডল পাড়া নিবাসী আ:জলিল এর কন্যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী,বান্দরবনে সড়ক দুর্ঘটনায় নিহত জয়নবের পরিবারকে মঙ্গলবার(২জুলাই) সকাল ১১ টার দিকে আনুষ্ঠানিক ভাবে নগদ অর্থ ৩,৪২,০৯০ টাকা তুলে দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান খান, ভ্রমণ কন্যা ট্রাভেলেটস অফ বাংলাদেশ এর সহ প্রতিষ্ঠাতা ডা. সাকিয়া হক ,জয়েন্ট সেক্রেটারি ভ্রমণকন্যা সিলভী রহমান,প্রাপ্তি আচার্য ও কাকলী আক্তার মীম,কার্যকরী কমিটির সদস্য,শৌলমারী ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সোহরাব হোসেনসহ প্রমুখ।
অনুদান বিতরণ কালে সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী, জনপ্রতিনিধি, সাংবাদিক,বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।প্রসঙ্গত উল্লেখ্য যে,২০ জানুয়ারী ২০২৪ পর্যটক বান্দরবনের কিওক্রাডাং পাহাড় ভ্রমণকন্যার ২২৬ তম ইভেন্টের ৫৭জন মহিলা পর্যটক নিয়ে ঢাকায় আসার পথে চান্দের গাড়ি খাদে পরে মর্মান্তিক দূর্ঘটনায় মৃত্যু বরণ করেন জয়নব আক্তারসহ আরো ২জন মৃত্যু বরণ করেন।
জয়নব খাতুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অপরাধ বিদ্যায় অনার্স শেষে মাস্টার্সে অধ্যায়নরত ছিলেন।জয়নব ভ্রমণকন্যা’র রংপুর বিভাগীয় প্রধান ছিলেন।তিনি বিভিন্ন সামাজিক কাজে ভুমিকা রাখেন। তিনি রৌমারী উপজেলা মন্ডলপাড়া গ্রামের আঃ জলিলের কনিষ্ঠ কন্যা ছিলেন।
বান্দরবন থেকে জয়নব এর মরদেহ শনিবার রাতে ঢাকায় আনা হয়,রবিবার দুপূর ২টায় জয়নব এর নিজ এলাকা রৌমারী কেরামতিয়া আর্দশ ফাজিল মাদ্রাসা মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।পরে রৌমারী কেন্দ্রীয় কবর স্থানে দাফন সম্পন্ন করা হয়।

