ওমর ফারুক
আহসানুল হক নয়ন, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভির ২২ বছরে পদার্পণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান। ব্রাহ্মণবাড়িয়া সরকারী মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মিজানুর রহমান শিশিরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সোনাহর আলী শরীফ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম, এইচ মাহবুব আলম, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জসীম উদ্দিন, সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরী বাপ্পী, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আরজু।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এনটিভির ব্রাহ্মণবাড়িয়াস্থ নিজস্ব প্রতিবেদক শিহাব উদ্দিন বিপু। অনুষ্ঠান সঞ্চালণা করেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহসভাপতি আল আমিন শাহীন।
এ সময় বক্তরা বলেন, দর্শকনন্দিত টেলিভিশন চ্যানেল এনটিভি প্রতিষ্ঠালগ্ন থেকে অত্যন্ত সুনামের সাথে দেশ ও জনগনের স্বার্থে ভূমিকা পালন করে যাচ্ছে। তারা প্রতিষ্ঠানটির উত্তোরত্তর সফলতা ও সমৃদ্ধি কামনা করেন। আলোচনা সভা শেষে এনটিভির চেয়ারম্যান মোসাদ্দেক আলীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যান কামনা করে বিশেষ দোয়া করা হয়।
পরে অতিথিবৃন্দ কেক কেটে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন। অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক এবং সুশীল সমাজের নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

