
শাহরিয়ার শাকিল, বড়লেখা (মৌলভীবাজার)প্রতিনিধিঃ
বিয়ানীবাজারের পৌর-শহরের সুপাতলা এলাকার এমএজি ওসমানী স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে তাঁত, হস্ত, বস্ত্র ও কুটির শিল্প মেলা। মেলা কে ঘীরে ছুটির দিনে দর্শনার্থীদের উপচে পড়া ভীড় লক্ষ করা গেছে।
গত কয়েকদিনের চেয়ে শুক্রবার(৫ জুলাই) সপ্তাহিক ছুটির দিন হওয়াতে অন্য দিনগুলোর তুলনায় ক্রেতা ও দর্শনার্থীর সংখ্যা বেড়েছে। সেই সঙ্গে বিক্রিও বেড়েছে। ফলে এক-প্রকার আনন্দ বিরাজ করছে মেলার স্টলগুলোর বিক্রয় কর্মীদের মধ্যে।
শুক্রবার দুপুর থেকে রাত পর্যন্ত সরেজমিনে বাণিজ্য মেলা ঘুরে এবং বিভিন্ন স্টলের কর্মীদের সঙ্গে কথা বলে এমন চিত্র দেখা গেছে।এদিন মেলার গেট খুলে দেওয়ার পর সকালের দিকে লোক সমাগম কিছুটা কম ছিল। পরবর্তীতে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লোক সমাগম বাড়তে থাকে এবং এক সময় ভিড়ে পরিণত হয়।
এদিকে ঘুরে দেখা যায় মেলার অনেক স্টলে তরে তরে সাজছে পন্য, কোনো কোনো পন্য ছাড় দিয়ে ক্রয় করতে দেখা গেছে দর্শনার্থীদের, আবার কোনো পন্য একদরে বিক্রি করা হচ্ছে।
তাই দোকানিরা জানালেন দর্শনার্থীদের মেলায় আসার আমন্ত্রন।এ-মনকি বিয়ানীবাজারে এসব মেলা নিয়ে তারাও জানালেন তাদের ব্যাবসার কথা।
বানিজ্য মেলায় গৃহস্থালির বিভিন্ন পন্যের পাশাপাশি দেশীয় উদ্দ্যোক্তাদের তৈরি বিভিন্ন হস্তশিল্প, ঐতিহ্যবাহি বিভিন্ন পন্য, পুরুষ-নারী, শিশুসহ বিভিন্ন বয়সী মানুষের কাপড় চোপড়ের বিশাল সমাহার। এছাড়াও মেলায় মিলছে বিভিন্ন এলাকার ঐতিহ্যবাহী বিভিন্ন খাবারের স্বাদ।
বিয়ানীবাজার উপজেলার সুপাতলাস্থ ওসমানী স্টেডিয়ামে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলায় সরজোমিন গিয়ে জানা-যায় প্রতিদিন সকাল ১০ ঘটিকা থেকে রাত ১০ ঘটিকা পর্যন্ত মেলায় ক্রেতা ও দর্শনার্থীরা ভীড় জমায়।
মেলা উপলক্ষে বিয়ানীবাজারসহ প্রতিবেশী উপজেলাগুলোতে ব্যাপক সাড়া পড়েছে। প্রতিদিন হাজারো দর্শনার্থী মেলার শেষ মুহুর্তের প্রস্তুতি দেখতে ওসমানী স্টেডিয়ামে আসছেন।সবচেয়ে বেশী আসছেন কিশোর-তরুণ-তরুনী।
তারা কেনাকাটার পাশাপাশি বিভিন্ন বিনোদন ইভেন্ট ঘুরে দেখছেন। মেলা মাঠে বিনোদন ইভেন্টের পাশাপাশি শতাধিক স্টল অংশ নিয়েছে। দেশী-বিদেশী পণ্যে সাজানো হয়েছে মেলার মাঠ।
শুধু পন্য নয় এই এলাকার শিশু কিশোরদের বিনোদনের কথা চিন্তা করে অনেক ধরনের রাইড ও এসেছে মেলায়। সেখানে এসে মেলা উপভোগ করছেন সব বয়সের মানুষ। মেলায় আসা আনন্দ বাড়িয়ে দিতে বিভিন্ন রাইড শিশু কিশোরদের আলাদাভাবে দিবে বিনোদনের আমেজ।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.