সম্পাদক

নিউজ ডেস্ক:

আজ শনিবার (৬ জুলাই) সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গিমাডাঙ্গা মডেল প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধনের পর “শিশুরাই আগামীর স্মার্ট বাংলাদেশের কারিগর” এ কথা মাথায় রেখে শিশুদের সেভাবেই প্রস্তুত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

শিশুদের কাছে দেশের সঠিক ইতিহাস তুলে ধরা প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এদেশের মানুষের দুর্ভাগ্য ৭৫ এর পর ইতিহাস মুছে ফেলার চেষ্টা হয়েছে, মানুষের জানা উচিত কীভাবে স্বাধীনতা অর্জন হলো।

স্কুলটিতে প্রধানমন্ত্রীকে স্বাগত জানায় দুই খুদে শিক্ষার্থী। তাদের সঙ্গে নিয়ে “বঙ্গবন্ধু কর্ণার” উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ঘুরে দেখেন আয়োজন। স্কুলে “এসো বঙ্গবন্ধুকে জানি” শীর্ষক অ্যালবামের মোড়ক উন্মোচন করেন তিনি।

পরে টুঙ্গিপাড়া পৌর সুপার মার্কেট পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। স্থানীয় নেতারা প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে বরণ করেন। পরে মার্কেট পরিদর্শন করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন স্থানীয় সংসদ সদস্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।