
আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তার পুন:নির্বাচিত হওয়ার লড়াইয়ে থাকা এবং ডোনাল্ড ট্রাম্পকে হারানোর জোরালো অঙ্গীকার ব্যক্ত করেছেন। তিনি নির্বাচনের দৌড় থেকে সরে যাচ্ছেন কী না এমন গুঞ্জন অব্যাহত থাকার মধ্যেই শুক্রবার এমন বক্তব্য দিয়েছেন।
উইসকনসিনের ম্যাডিসনে এক সমাবেশে ৮১ বছর বয়স্ক এই নেতা সিএনএন এর প্রেসিডেন্সিয়াল বিতর্কে তার বিপর্যয়কর পারফরমেন্সের বিষয়টিও স্বীকার করেন।
“এরপর থেকে অনেক জল্পনা কল্পনা । জো কী করতে যাচ্ছে,” তিনি সমাবেশে বলছিলেন। “আমার উত্তর হলো এই - আমি লড়ছি এবং আবারো জয়ী হতে যাচ্ছি,” মি. বাইডেন বলছিলেন। এ সময় সমর্থকরা তার নাম ধরে উল্লাস করেন।
উইসকনসিন এবারের নির্বাচনেও একটি নির্বাচনী রণক্ষেত্র বা ব্যাটলগ্রাউন্ড হিসেবে পরিচিত রাজ্য। এটা নির্বাচনী লড়াই চালিয়ে যেতে তার সর্বশেষ অঙ্গীকার এবং এর মাধ্যমে তিনি ক্রমশ জমাট বেঁধে ওঠা একটি রাজনৈতিক সংকটকে নিরসনের চেষ্টা করছেন।
সতের মিনিটের বক্তৃতা, যেখানে তিনি ছিলেন বিতর্কের মঞ্চের চেয়ে অনেক বেশি সক্রিয়, এমন সময় হলো যখন তার প্রচারের জন্য একটি কঠিন সময়। কারণ কিছু ডোনার ও ডেমোক্র্যাট সহযোগীরা বিবেচনা করছেন যে তার লড়াইয়ে থাকা উচিত কি-না।
যুক্তরাষ্ট্রের একাধিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী তার প্রচার দল সচেতন যে আগামী কয়েকদিন মি. বাইডেনের পুন:নির্বাচন লড়াই দৃঢ় হবে কিংবা ভেঙ্গে যাবে।রিপাবলিকান প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বিতর্কের পর তিনি যে সমর্থন হারিয়েছিলেন সেটিকে পুনরুদ্ধারের চেষ্টা করছেন তিনি।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.