
আশিকুল ইসলাম, সিরাজগঞ্জ (বেলকুচি) প্রতিনিধি :
সিরাজগঞ্জের বেলকুচিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ২৫০ গ্রাম গাঁজা সহ ৩ মাদক কারবারি ও সেই সাথে ১ জন ওয়ারেন্টের আসামি ও মারামারি মামলার ১ জন আসামিকে গ্রেফতার করেছে বেলকুচি থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে বেলকুচি থানার এস আই রিয়াজুল এর নেতৃত্বে সংগীয় পুলিশ ফোর্স নিয়ে শনিবার বিকেলে ৬ই জুলাই উপজেলার বিভিন্ন এলাকা থেকে মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়, গ্রেফতারকৃতরা হলেন ১। রানীপুরা পশ্চিমপাড়া গ্রামের মৃত আজিজল সেখ এর ছেলে মোঃ আলমগীর সেখ (৪৬) ২।
ক্ষিদ্রমাটিয়া দক্ষিণ পাড়া গ্রামের মোঃ আব্দুর রাজ্জাক এর ছেলে মোঃ তানভীর আহমেদ তারেক (২২) ৩। সোহাগপুর চর মধ্যপাড়া গ্রামের মৃত খোরশেদ আলী সরকার এর ছেলে মোঃ শামিম সরকার (৫১)।
অন্যদিকে ওয়ারেন্ট ও মারামারি মামলায় গ্রেফতারকৃত আসামিরা হলেন, উভয়ই উপজেলার তেয়াশিয়া গ্রামের ৪। মৃত জেন্নাত আলীর ছেলে মোঃ রবিউল আলম (৪৪) ৫। মৃত হোসেন আলীর ছেলে মোঃ মোতালেব ওরফে কদম আলী।
এবিষয়ে বেলকুচি থানা অফিসার ইনচার্জ আনিছুর রহমান জানান, লোক চক্ষুর আড়ালে দীর্ঘদিন ধরে কৌশলে কিছু অসাধু মাদক ব্যবসায়ী উপজেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছিল।
গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন এলাকা থেকে শনিবার দিনরাত একাধিক অভিযান পরিচালনা করে ২৫০ গ্রাম গাঁজা সহ ৩ জন মাদক ব্যবসায়ী ১ জন ওয়ারেন্টর আসামি ও ১ জন মারামারি মামলার আসামিকে গ্রেফতার করা হয়েছে। এদের বিরুদ্ধে আইনানুগ অনুযায়ী বিভিন্ন মামলা রজু করে আজ রবিবার দুপুরে সিরাজগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.