
নিজস্ব প্রতিবেদক:
স্বেচ্ছাসেবী যারা নিজের শ্রমে অন্যের উপকার করেন কোন বিনিময় ছাড়া। তা হোক আর্থিকভাবে অথবা কায়িকশ্রমে। এরা কেউ অসহায়কে সাহায্য করে, কেউ রক্ত পীড়িতকে রক্ত দান করে আবার কেউ পরিস্কার পরিচ্ছন্নতায় নিজেকে ব্যায় করে সকল অসঙ্গতির বিরুদ্ধে অবস্থান নিয়ে স্বচ্ছতা জবাবদিহিতার একটি পরিবেশ তৈরি করে।

নরসিংদীর শিবপুর উপজেলার প্রায় ৪৫টি সংগঠনের সমন্বয়ে গঠন করা হয় " শিবপুর উপজেলা স্বেচ্ছাসেবী সংগঠন ফোরাম"। স্বেচ্ছাসেবী সংগঠন ফোরাম এর সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য গঠন করা হয় ৫১ সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটি।
শিবপুর উপজেলা স্বেচ্ছাসেবী সংগঠন ফোরাম এর নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয় লাখপুর দ্বীপ রেস্টুরেন্ট এন্ড মিনি পার্কে বিকাল ৫টায়।

পরিচিতি সভায় উপস্থিত সংগঠনের দ্বায়িত্বশীলদের সার্বিক মতামতের ভিত্তিতে মোমেন মোনোয়ারা ফাউন্ডেশনের পরিচালক মো. মিজানুর রহমান মৃধাকে আহবায়ক ও সাতপাইকা সমাজ সেবা সংগঠনের মূকুল মোল্লাকে সাধারণ সম্পাদক ও ক্রিয়েটিভ সংগঠনের আলহাজ্ব আবদুল্লাহ আল মামুনকে সাংগঠনিক সম্পাদক হিসাবে নাম ঘোষণা করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন মোঃ কলিম উদ্দিন ভূঁইয়া, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইন স্পেন এর সভাপতি মোঃ আল আমিন মিয়া, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা স্বেচ্ছাসেবী সংগঠন ফোরাম এর সাধারণ সম্পাদক শেখ রাসেল মাহমুদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহমান খানা এর সদস্য সচিব মশিউর রহমান জাবেদ, নরসিংদী জেলা স্বেচ্ছাসেবী সংগঠন ফোরাম এর সদস্য মাওলানা রবিউল্লাহ সায়েম, আফ্রিকা প্রবাসী কামরুল ইসলামসহ শিবপুর উপজেলা স্বেচ্ছাসেবী সংগঠন ফোরামের সদস্যবৃন্দ।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.