
নিউজ ডেস্ক:
রাজধানীর ধানমণ্ডির ২৭ নম্বরে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় গুলিতে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থী মো. ফারহানুল ইসলাম ভূঁইয়া (ফারহান ফায়াজ) নিহত হয়েছেন।তার বয়স ১৮ বছর। তিনি উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী ছিলেন এবং ২০২৫ ব্যাচের শিক্ষার্থীদের সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণের কথা ছিল।
কলেজের ভাইস প্রিন্সিপাল ফাতেমাতুজ জোহরা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সন্তানের নিহতের খবর জানিয়ে ফেসবুকে এক পোস্টে ফায়াজের মা নাজিয়া খান জানিয়েছেন, তারা আমার শিশুকে হত্যা করেছে। এমনকি তার বয়স ১৮ বছরও ছিল না। আমি ফারহান ফাইয়াজ এর হত্যার বিচার চাই।
কোটা আন্দোলনকারীদের সঙ্গে সরকার সমর্থক ও পুলিশের দফায় দফায় সংঘর্ষে যুদ্ধাবস্থার রূপ নেয় ধানমন্ডির পুরনো ২৭ নম্বর সড়ক এলাকা। বৃহস্পতিবার বেলা ১১টার পর থেকেই ধানমণ্ডির রাপা প্লাজার পাশের মোড় থেকে শুরু হয় সংঘর্ষ, পড়ে তা ছড়িয়ে পড়ে আরও বিস্তৃত এলাকায়।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.