
গাজী ইসমাইল ভাঁওয়ারী, নিজস্ব সংবাদদাতা:
কোটা আন্দোলন ঘিরে দেশব্যাপী নির্বিচারে হত্যা, গণগ্ৰেফতার ও নিপীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি। চলমান ছাত্র আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে তিনি বলেন, বর্তমান জালেম সরকার জনগণের আস্থা হারিয়েছে। প্রতিবাদী ছাত্রদের দমনে দলীয় ক্যাডারদের হাতে অস্ত্র তুলে দিয়ে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সরাসরি গুলির অর্ডার দিয়ে অমার্জনীয় অপরাধ করেছে। যে সরকার জনগণের জানমাল হিফাজতের পরিবর্তে অসংখ্য মানুষ খুন করেছে সেই সরকারের আর এক মুহূর্তও ক্ষমতায় থাকার অধিকার নেই।
পুলিশ ও হেলমেট বাহিনীর গুলিতে ছাত্র, যুবক, শিশু, কুরআনে হাফেজ ও আলেমসহ সব শ্রেণী পেশার মানুষ হতাহত হচ্ছে। সরকারের প্রতি বিক্ষুব্ধ ছাত্র, শিক্ষক, অভিভাবক ও সর্বস্তরের জনগণ। বর্তমানে রক্তে রঞ্জিত সারাদেশ, প্রতিটি রক্তের ফোঁটার হিসাব কড়ায় গন্ডায় নিবে মজলুম জনতা। সরকার নির্বিচারে গণ গ্ৰেফতার চালিয়ে সারাদেশকে কারাগারে পরিণত করেছে । স্বাধীন দেশের নাগরিকদের উপর এই নৃশংস নির্যাতন সকল বর্বরতাকেও হার মানিয়েছে। সরকারের পদত্যাগ ছাড়া চলমান সৃষ্ট সংকট নিরসনের আর কোন বিকল্প নেই।
আজ ৩ আগস্ট ২০২৪ ইং শনিবার বিকালে বাংলাদেশ খেলাফত আন্দোলনের উদ্যোগে নির্বিচারে হত্যা ও দেশের সংকটপূর্ণ মুহূর্তে করণীয় সম্পর্কে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দলের নায়েবে আমির মাওলানা শেখ আজিম উদ্দিন, মাওলানা মুজিবুর রহমান হামিদী, সাংগঠনিক সম্পাদক মাওলানা সুলতান মহিউদ্দিন, মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, মাওলানা সাজেদুর রহমান ফয়েজী, ইঞ্জিনিয়ার হোসাইন, মাওলানা সাইফুল ইসলাম জামালী, মাওলানা কামরুল ইসলাম।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.