ওমর ফারুক
মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, কুড়িগ্রাম প্রতিনিধি:
“ছাত্র সমাজ লড়বে, সোনার বাংলা গড়বে” এই স্লোগানকে কেন্দ্র করে শুক্রবার ৯ আগষ্ট শেষ বিকেলে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কাশিপুর ইউনিয়ন শাখারর উদ্যোগে সকল সাধারণ শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের নিয়ে বিজয় সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রংপুরের আলোচিত আবু সাঈদ হত্যা মামলার সাজানো প্রধান আসামি পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণী ছাত্র আলফি শাহ্ রিয়ার মাহিন ও ঢাকায় গুলিবিদ্ধ ওবায়দুল হকের স্ত্রীকে সংবর্ধনা প্রদান করা হয়।

