
বিজয় কর রতন ,মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও টি,সি,বি ডিলার মো: বাচ্চু মিয়ার প্রায় ৫ শতাধিক গরীবের চাল, ডাল,ও ভোজ্য তেল সহ তার নিজের দোকান থেকে ৪ লক্ষ্যাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।গত ৮ ই আগষ্ট বৃহস্পতিবার রাতে কোনো এক সময় গোদামের তালা ভেঙ্গে সন্ত্রাসীরা এ ঘটনা ঘটায়।ডিলার বাচ্চু মিয়া জানান, ৫ শত গরীবের মাল আমি কোথা থেকে দেব।এছাড়াও আমার নিজের পার্সের দোকান থেকে প্রায় ৪ লক্ষ্যাধিক টাকার মালামাল নিয়ে গেছে। বিষয়টি মিঠামইন থানা পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কে বিষয়টি অবগত করেছি।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.