
আরফান আলী, শেরপুর প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদীতে জুনিয়র মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ই আগস্ট) বিকালে উপজেলার ৬নং শ্রীবরদী সদর ইউনিয়নের বালুঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
বালুঘাট ফুটন্ত স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত এ জুনিয়র মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ম্যাচ-২০২৪ এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালুঘাট ফুটন্ত স্পোর্টিং ক্লাবের সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল শ্রীবরদী সদর ইউনিয়নের শিল্প বিষয়ক সম্পাদক আলমগীর হাসান লিটন।
সভাপতিত্ব করেন ৪ নং ওয়ার্ডের ইউনিয়ন পরিষদের সদস্য আবেদ আলী।ছোটদের খেলা উপভোগ করতে শতশত দর্শক উপস্থিত হয় এ খেলায়। খেলা শেষে সন্ধ্যায় পুরস্কার বিতরণী সম্পূর্ণ হয়।প্রধান অতিথি আলমগীর হাসান লিটন জানান, ছোটদের খেলায় এরকম দর্শক এ যাবৎ এই এলাকায় কোনো খেলায় আমি দেখি নি। এরকম জুনিয়র খেলা প্রতিবছর আয়োজন করা হোক। আমি সকল প্রকার সাহায্য সহযোগিতা করবো। মাদক থেকে দূরে থাকতে খেলাধুলার বিকল্প নাই। তাই আমি এলাকার সকল ছেলেপেলেদের খেলাধুলা করতে আহবান জানাচ্ছি।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.