সম্পাদক
মোস্তাফিজার রহমান, ফুলবাড়ি (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার শেষ বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা বিএনপির সভাপতি নজির হোসেনের সভাপতিত্বে কর্মী সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক এমপি সাইফুর রহমান রানা, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আলম সৈকত, হাসিবুর রহমান হাসিব, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি মাহবুব মিয়াসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা জানান, যারা দলের কথা বলে বিভিন্ন জায়গায় চাঁদা আদায়, কোন প্রকার সহিংসতা করবে তাদেরকে আমরা দলের সিদ্ধান্ত অনুযায়ী বহিষ্কার করতে বাধ্য থাকব।

