সম্পাদক
মোঃ শহিদুল ইসলাম, আমতলী (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার আমতলীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হেলেনা বেগম (৪০) নামের এক নারীকে কুপিয়ে গুরুতর জখম করেছে বলে অভিযোগ করেন। শুক্রবার (১৬ আগস্ট) সকাল ৮ টার দিকে চাওড়া ইউনিয়ন পরিষদের পিছনে ঘটখালি নামক স্থানে এ ঘটনা ঘটে। উপজেলার চাওড়া ইউনিয়নের ঘটখালি গ্রামের খোরশেদ আলম শিকদারের স্ত্রীকে কুপিয়ে গুরুতর জখম করে প্রতিবেশী প্রতিপক্ষরা। প্রতিবেশী রেজাউল,শফিরুল,নাসির, মতলেব সহ বেশ কয়েকজন হামলা চালায় ওই নারীর ওপর। এমন অভিযোগ করেন গুরুতর আহত হওয়া হেলেনা বেগম।
এসময় স্থানীয়রা আহত হেলেনা বেগমকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়। পরে গুরুত্বর অবস্থা হওয়ায় দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে তিনি পটুয়াখালি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ভুক্তভোগী হেলেনা বেগমের ছেলে সুজন বলেন, আমার বাবা বাড়িতে না থাকার সুযোগে তারা আমার বাড়ির সামনের জমিতে হাল চাষ করতে আসে। ওই জমি রাখা আমাদের। আমার মা হাল চাষ নিষেধ করাতে, আমার মায়ের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। আমি অপরাধীদের কঠিন বিচার চাই।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন তপু বলেন, এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

